প্রিন্ট এর তারিখঃ Oct 27, 2026 ইং || প্রকাশের তারিখঃ Oct 17, 2026 ইং
মাদ্রাসায় যাওয়ার পথে নিখোঁজ মুহিব্বুল্লাহ, সন্ধান চায় পরিবার

কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার নাথেরপেটুয়া এলাকার ১৫ বছর বয়সী মাদ্রাসাছাত্র মুহিব্বুল্লাহ (মাহি) নিখোঁজ হয়েছে। গত ২৬ সেপ্টেম্বর লাকসাম থেকে ঢাকাগামী তিশা পরিবহনের একটি বাসে ওঠার পর থেকে তার কোনো সন্ধান পাওয়া যায়নি। সন্তানের খোঁজ না পেয়ে উদ্বেগ-উৎকণ্ঠায় দিন কাটছে পরিবারের সদস্যদের।
নিখোঁজ মুহিব্বুল্লাহ নাথেরপেটুয়া এলাকার মোবারক উল্লার ছেলে। সে ঢাকায় নিজের মাদ্রাসায় যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে রওনা হয়েছিল।
পরিবারের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৬ সেপ্টেম্বর দুপুর ১২টার দিকে লাকসাম থেকে ঢাকাগামী তিশা পরিবহনের একটি বাসে ওঠে মুহিব্বুল্লাহ। এরপর থেকে তার সঙ্গে পরিবারের সদস্যদের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি স্বজনরা।
নিখোঁজ মুহিব্বুল্লাহর সন্ধান পেতে সবার সহযোগিতা কামনা করেছে তার পরিবার। কেউ তার সন্ধান পেলে অথবা তার অবস্থান সম্পর্কে কোনো তথ্য জানতে পারলে নিচের নম্বরগুলোতে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে।
📞 যোগাযোগ:
০১৮৪৭২০৮৪১১
০১৯১২৩৫৯৬০৮ (মোবারক উল্লা, বাবা)
© সকল কিছুর স্বত্বাধিকারঃ কুয়াকাটা আপডেট